শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পিকআপ, চালক-হেলপার আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে উল্টে গেছে একটি পিকআপ ভ্যান। এতে পিকআপের চালক ও হেলপার আহত হয়েছেন।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার জোনাকিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান জোনাকিপাড়া মোড় অতিক্রম করছিল। এ সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়ক থেকে ছিটকে পাশের নিচু ধানখেতে পড়ে উল্টে যায়।দুর্ঘটনায় চালক ও হেলপার সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।পরে স্থানীয়রা দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চালান। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পিকআপ, চালক-হেলপার আহত