বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাফ নদী পাড়ি দিয়ে ঢোকার সময় অভিযান

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ অস্ত্রধারী পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি টেকনাফের ক্যারেঙ্গাঘোনা এলাকার বাসিন্দা লুৎফর রহমান (২১)।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে হোয়াইক্যং সীমান্তের ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় টহলরত সদস্যরা কয়েকজন পাচারকারীকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও লুৎফর রহমানকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে দেশে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

#বিজিবি #টেকনাফ_সীমান্ত #ইয়াবা_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ অস্ত্রধারী পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তি টেকনাফের ক্যারেঙ্গাঘোনা এলাকার বাসিন্দা লুৎফর রহমান (২১)।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে হোয়াইক্যং সীমান্তের ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় টহলরত সদস্যরা কয়েকজন পাচারকারীকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও লুৎফর রহমানকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে দেশে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত