বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আন্দার মানিক এলাকায় ডিবি পুলিশের অভিযান

মানিকগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জ সদর উপজেলার আন্দার মানিক এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোসা: শিরিন বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে ডিবি পুলিশের একটি অভিযানিক দল এসআই সুরেশ রাজবংশীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শহীদ খান ওরফে টুন্ডা শহিদের বাড়ির উঠান থেকে শিরিন বেগমকে আটক করা হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা। গ্রেফতারকৃত শিরিন বেগম আন্দার মানিক এলাকার বাসিন্দা। তার স্বামী শহিদ খান ওরফে টুন্ডা শহিদ বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শিরিন বেগমের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#মাদকবিরোধী_অভিযান #মানিকগঞ্জ #ডিবি_পুলিশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মানিকগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

মানিকগঞ্জ সদর উপজেলার আন্দার মানিক এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোসা: শিরিন বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে ডিবি পুলিশের একটি অভিযানিক দল এসআই সুরেশ রাজবংশীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শহীদ খান ওরফে টুন্ডা শহিদের বাড়ির উঠান থেকে শিরিন বেগমকে আটক করা হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা। গ্রেফতারকৃত শিরিন বেগম আন্দার মানিক এলাকার বাসিন্দা। তার স্বামী শহিদ খান ওরফে টুন্ডা শহিদ বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শিরিন বেগমের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত