বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কোস্টগার্ড অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ

চট্টগ্রামে জেট ফুয়েল কেলেঙ্কারি, পদ্মা অয়েলের ৪ কর্মকর্তা বরখাস্ত

ছবি : চেকপোস্ট

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বরাদ্দ জেট ফুয়েল গন্তব্যে না গিয়ে পতেঙ্গার একটি গোপন গুদামে মজুতের অভিযোগে বড় ধরনের অনিয়মের ঘটনা উদঘাটন করেছে কোস্টগার্ড।

অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল ও অকটেন জব্দ করা হয়। একই সঙ্গে জ্বালানি চুরির চেষ্টার ঘটনায় পদ্মা অয়েল পিএলসির এক ব্যবস্থাপকসহ মোট ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন তেল গুদামের সন্ধান পায়। সেখানে বিশেষভাবে তৈরি চৌবাচ্চায় জেট ফুয়েল সংরক্ষণের আলামত পাওয়া যায়।

কোস্টগার্ড জানায়, বিমানবন্দরের জন্য নেওয়া জ্বালানি একটি ট্যাংকলরি করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে চক্রের নিয়ন্ত্রিত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জ্বালানি নামিয়ে অবৈধভাবে মজুত করা হচ্ছিল।

অভিযানে প্রায় ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার অকটেনসহ একটি ট্রাক জব্দ করা হয়। পৃথক আরেক অভিযানে ভোজ্যতেলও জব্দ করা হয়।

তবে অভিযান চলাকালে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পদ্মা অয়েল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

কোস্টগার্ড জানিয়েছে, জ্বালানি ও ভোজ্যতেল চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

#চট্টগ্রাম #জেটফুয়েল_কেলেঙ্কারি #কোস্টগার্ড_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চট্টগ্রামে জেট ফুয়েল কেলেঙ্কারি, পদ্মা অয়েলের ৪ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য বরাদ্দ জেট ফুয়েল গন্তব্যে না গিয়ে পতেঙ্গার একটি গোপন গুদামে মজুতের অভিযোগে বড় ধরনের অনিয়মের ঘটনা উদঘাটন করেছে কোস্টগার্ড।

অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল ও অকটেন জব্দ করা হয়। একই সঙ্গে জ্বালানি চুরির চেষ্টার ঘটনায় পদ্মা অয়েল পিএলসির এক ব্যবস্থাপকসহ মোট ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন তেল গুদামের সন্ধান পায়। সেখানে বিশেষভাবে তৈরি চৌবাচ্চায় জেট ফুয়েল সংরক্ষণের আলামত পাওয়া যায়।

কোস্টগার্ড জানায়, বিমানবন্দরের জন্য নেওয়া জ্বালানি একটি ট্যাংকলরি করে নির্ধারিত গন্তব্যে না গিয়ে চক্রের নিয়ন্ত্রিত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জ্বালানি নামিয়ে অবৈধভাবে মজুত করা হচ্ছিল।

অভিযানে প্রায় ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার অকটেনসহ একটি ট্রাক জব্দ করা হয়। পৃথক আরেক অভিযানে ভোজ্যতেলও জব্দ করা হয়।

তবে অভিযান চলাকালে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পদ্মা অয়েল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

কোস্টগার্ড জানিয়েছে, জ্বালানি ও ভোজ্যতেল চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত