বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’ স্থান পেয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নার সিনেমা দ্য দোমাঁ বিভাগে।
ফ্রান্সের কান শহরে ১৭ মে শুরু হওয়া উৎসব চলবে ২০ মে পর্যন্ত। উৎসবের মার্কেট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে চলচ্চিত্রটি, যা রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান।
চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহান এবং নির্মাতা মিথুন জামান বর্তমানে কান উৎসবে অংশ নিচ্ছেন। তারা জানান, শর্ট ফিল্ম কর্নার বিশ্বের বিভিন্ন প্রযোজক, পরিবেশক ও উৎসব প্রতিনিধিদের সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
প্রায় ১৬ মিনিট দৈর্ঘ্যের ‘নুড়ি’ নির্মিত হয়েছে কক্সবাজারের প্রেক্ষাপটে। এতে দেখা যায় ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প, যে একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে বন্ধনের মাধ্যমে জীবনে সাহস ও আশা খুঁজে পায়।
পরিচালক মিথুন জামান বলেন, চলচ্চিত্রটি কিশোরীর অন্তর্জগত ও বৈশ্বিক বাস্তবতার প্রভাব তুলে ধরে, যেখানে মানবিক সম্পর্ক ও সহনশীলতাই টিকে থাকার শক্তি হয়ে ওঠে।
চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছে টিম প্ল্যাটফর্ম লিমিটেড। এর আগে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬