সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিনিয়োগ ও প্রযুক্তিতে বাড়বে সহযোগিতা

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ আয়োজিত ‘কম্পারেটিভ গভর্ন্যান্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ প্রত্যাশার কথা জানান।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি জানান, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দর উন্নয়ন ও অর্থনৈতিক করিডরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশ কাজ করছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

তিনি বলেন, চীনের উন্নত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হবে।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পরিবহন, বিমান চলাচল, পর্যটন ও টেকসই অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে একটি গভর্নেন্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন, নীতিনির্ধারণ ও প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

দুই দেশের প্রতিনিধিদের মতে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও কৌশলগত ভিত্তি পাবে।

#বাণিজ্যবিনিয়োগ #কৌশলগতসহযোগিতা #বাংলাদেশচীনসম্পর্ক

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের মধ্যে সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ আয়োজিত ‘কম্পারেটিভ গভর্ন্যান্স ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ প্রত্যাশার কথা জানান।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি জানান, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দর উন্নয়ন ও অর্থনৈতিক করিডরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশ কাজ করছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

তিনি বলেন, চীনের উন্নত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দেওয়া হবে।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পরিবহন, বিমান চলাচল, পর্যটন ও টেকসই অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

তিনি জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে একটি গভর্নেন্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন, নীতিনির্ধারণ ও প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

দুই দেশের প্রতিনিধিদের মতে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও কৌশলগত ভিত্তি পাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত