সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

অংশ নিলেন মন্ত্রী-সংশ্লিষ্টরা

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র নিয়ে ক্যাবের নাগরিক সংলাপ

ছবি : চেকপোস্ট

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 'জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)' শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।

সংলাপে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।

আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যাবের উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দীন খান, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন-এর নির্বাহী উন্নয়ন ও পরিবেশবিষয়ক প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরাজ, সংগঠনটির সাধারণ সম্পাদক ফারহান নূর এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফ খানসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও অংশীজন।

সংলাপে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবসম্মত কৌশলপত্র প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

#জ্বালানি_কৌশলপত্র #নবায়নযোগ্য_জ্বালানি #ক্যাব

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র নিয়ে ক্যাবের নাগরিক সংলাপ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 'জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)' শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।

সংলাপে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।

আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যাবের উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দীন খান, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবির, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন-এর নির্বাহী উন্নয়ন ও পরিবেশবিষয়ক প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরাজ, সংগঠনটির সাধারণ সম্পাদক ফারহান নূর এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফ খানসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও অংশীজন।

সংলাপে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবসম্মত কৌশলপত্র প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত