সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

প্রদর্শনী ও স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : চেকপোস্ট

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আগামী জুলাই ও আগস্টজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

তিনি জানান, কর্মসূচির সূচনা হবে ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। পরে আন্দোলনের সময় সংঘটিত হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শহীদ ও আহত পরিবারের সদস্যদের বক্তব্য থাকবে।

ইশরাক হোসেন বলেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ-এর স্মরণে এবং কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরাম-এর স্মরণে পৃথক স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার স্মরণে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। প্রদর্শনী চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ অথবা শাহবাগ এলাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে। এ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে প্রতিবাদী সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণসংগীতের আয়োজন করা হবে।

এছাড়া ২৪ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে নিহতদের স্মরণে সেখানে একটি স্মরণসভা ও সমাবেশের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর ভাষ্য, এসব কর্মসূচির মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হবে।

#জুলাই_গণঅভ্যুত্থান #স্মরণ_কর্মসূচি #ইশরাক_হোসেন

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত