বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

ট্রাম্পের নৈশভোজে তারেক জুবাইদা, হাস্যোজ্জ্বল ছবি ভাইরাল

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে আলোচনা শুরু হয়।এর আগে একই দিন সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে বিশেষ প্রাতরাশ বৈঠকেও অংশ নেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সাধারণ বিতর্ক শুরু হয় ২২ সেপ্টেম্বর থেকে। 

ট্রাম্পের নৈশভোজে তারেক জুবাইদা, হাস্যোজ্জ্বল ছবি ভাইরাল