সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জিডি করেও মিলেনি খোঁজ

রাজশাহীতে ১১ দিনেও নিখোঁজ স্কুলছাত্রী

রাজশাহীতে ১১ দিনেও নিখোঁজ স্কুলছাত্রী
ছবি: চেকপোস্ট

রাজশাহীর চারঘাটে নিখোঁজ স্কুলছাত্রী মোসা. উমাইয়া বুশরা (১৪) ১১ দিনেও উদ্ধার হয়নি, যা স্থানীয় এলাকায় উদ্বেগ তৈরি করেছে। এ ঘটনায় পুলিশের এক সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা ও অর্থ দাবির অভিযোগ তুলে পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন ছাত্রীর বাবা-মা।

উমাইয়া বুশরা উপজেলার হাবিবপুর এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে এবং নন্দনগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে বুশরা। ঘটনার পর চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২৯১) করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় পুলিশের এক সদস্যের বিরুদ্ধে অসহযোগিতা ও অর্থ দাবির অভিযোগ করেছেন বুশরার বাবা মো. মিজানুর রহমান ও মা মোসা. সেলেনা বেগম। তারা রোববার সকালে যৌথ স্বাক্ষরিত একটি অভিযোগপত্র এসপির কাছে জমা দেন।

পরিবারের দাবি, তদন্তের একপর্যায়ে মামলা গ্রহণ ও কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়ে এক পুলিশ সদস্য তাদের কাছ থেকে অর্থ নেন। তবে পরে কোনো সহায়তা না পেয়ে উল্টো অভিযুক্তদের সঙ্গে সমঝোতার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সূত্রে বুশরাকে এক যুবকের সঙ্গে দেখা যাওয়ার তথ্য পাওয়া যায়। এমনকি একবার মেয়েকে সামনে দেখলেও স্থানীয় কিছু প্রভাবশালীর কারণে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পরে আবার তাকে সরিয়ে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

বুশরার মা সেলেনা বেগম বলেন, প্রতিটি রাত আমাদের কাছে আতঙ্কের। মেয়েটা কোথায় আছে, কেমন আছে-কিছুই জানি না।

পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে তিনটি বিষয় উল্লেখ করেছে-দ্রুত বুশরাকে উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অর্থ দাবিসহ অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে আবেদনপত্রের অনুলিপি রাজশাহী রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) এবং চারঘাট মডেল থানার ওসিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনা ও পুলিশি গড়িমসির অভিযোগে এলাকায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পরিবার তাদের সন্তানকে দ্রুত ফিরে পেতে প্রশাসনের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছে।

#রাজশাহী #নিখোঁজছাত্রী #চারঘাট

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

রাজশাহীতে ১১ দিনেও নিখোঁজ স্কুলছাত্রী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত