সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক, চুরি ও ওয়ারেন্টভুক্ত আসামি

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলার ৮ জন আটক

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: চেকপোস্ট

রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত, মাদককারবারি, মাদকসেবী ও চুরি মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ মে ২০২৬ রাতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রিজার্ভ বাজার, পুরাতন বস্তি, হাসপাতাল এলাকা ও ভেদভেদীসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন জিআর মামলার পলাতক আসামি সুভাশ দাশ, মন্নি দাশ ও মোঃ রায়হান উদ্দিন। এছাড়া ইউসুফ ও মোঃ ইরফান উল কাদের মাদকসেবী হিসেবে আটক হন। মোঃ সোহেলকে মাদককারবারি এবং পুন্য চাকমা ও শ্যামল বিকাশ চাকমাকে চুরি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক, চুরি, সন্ত্রাস ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#রাঙ্গামাটি_পুলিশ #বিশেষ_অভিযান #অপরাধ_দমন

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলার ৮ জন আটক

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত, মাদককারবারি, মাদকসেবী ও চুরি মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ মে ২০২৬ রাতে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রিজার্ভ বাজার, পুরাতন বস্তি, হাসপাতাল এলাকা ও ভেদভেদীসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন জিআর মামলার পলাতক আসামি সুভাশ দাশ, মন্নি দাশ ও মোঃ রায়হান উদ্দিন। এছাড়া ইউসুফ ও মোঃ ইরফান উল কাদের মাদকসেবী হিসেবে আটক হন। মোঃ সোহেলকে মাদককারবারি এবং পুন্য চাকমা ও শ্যামল বিকাশ চাকমাকে চুরি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক, চুরি, সন্ত্রাস ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত