রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্যাম্পেইন শুরু, লক্ষ্য ৮৬ হাজার শিশু

রাঙামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি : চেকপোস্ট

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড উপলক্ষে রাঙামাটিতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ৯টায় সদর উপজেলার সাপছড়ি এলাকার মানিকছড়ি মানিক লাল দেওয়ান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা।

রাঙামাটি স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নুয়েন খীসা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা, স্বাস্থ্য পরিদর্শক কমল চাকমা, কিরণ ধর চাকমাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সারা দেশের মতো রাঙামাটি জেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়সভিত্তিক ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমাতেও এটি কার্যকর। ভিটামিন ‘এ’-এর ঘাটতিতে রাতকানা, চোখের ক্ষতি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা দেখা দিতে পারে।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ লক্ষ আইইউ (IU) সমৃদ্ধ একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ আইইউ (IU) সমৃদ্ধ একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রাঙামাটি জেলায় এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ২৯৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার ১০টি উপজেলা, ২টি পৌরসভা, ৫০টি ইউনিয়ন ও ১৫৯টি ওয়ার্ডে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে ২ হাজার ৪১৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

চলতি বছর রাঙামাটি জেলায় মোট ৮৬ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশু রয়েছে।

#রাঙামাটি_সংবাদ #শিশুস্বাস্থ্য #ভিটামিনএপ্লাস

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

রাঙামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত