মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মানিকগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা শ্রমিকবাহী দুর্ঘটনায় ১১ আহত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সোয়া ১টার দিকে ঘিওর উপজেলার পুখুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের শ্রমিকদের বহনকারী বাসটি আরিচার দিকে যাচ্ছিল। পথে পুখুরিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১১ জন যাত্রী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।আহতদের মধ্যে ২ জন ঘিওর উপজেলার এবং বাকিরা শিবালয় উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই খাদে পড়ে যায়। ঘটনায় কেউ নিহত হয়নি।

মানিকগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা শ্রমিকবাহী দুর্ঘটনায় ১১ আহত