মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মুকসুদপুর বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে অব্যাহতি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) উপজেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী রবিউল ইসলাম আর মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে থাকবেন না এবং দলের কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।এদিকে, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের অব্যাহতি পাওয়া নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানিয়েছেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মুকসুদপুর বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে অব্যাহতি