মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

১ মে যথাযথভাবে পালনের ডাক

মালিক-শ্রমিক দ্বন্দ্বে ইসলামী শ্রমনীতিই সমাধান: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মালিক-শ্রমিক দ্বন্দ্ব নিরসনে ইসলামী শ্রমনীতিকে একমাত্র কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি চালু করা প্রয়োজন। এতে শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি মালিকদের স্বার্থও সংরক্ষিত থাকবে।

তিনি বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই সংগ্রাম এখনো পুরোপুরি সফল হয়নি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শ্রমিকরা প্রায়ই বেতন-ভাতা ও ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে তাদের দাবি উপেক্ষিত হয়, এমনকি আন্দোলনের কারণে ছাঁটাই, হয়রানি বা সহিংসতার শিকারও হতে হয়। অন্যদিকে, কিছু ক্ষেত্রে শ্রমিকদের আন্দোলন প্রতিষ্ঠানগুলোর ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, মানবরচিত বিভিন্ন মতবাদ শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে। ইসলামের নির্দেশনা অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে—এই নীতিই মালিক-শ্রমিক উভয়ের জন্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে।

দেশের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি সর্বস্তরের শ্রমজীবী মানুষকে মে দিবস পালনের আহ্বান জানান।

#মেদিবস #বাংলাদেশরাজনীতি #শ্রমিকঅধিকার

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মালিক-শ্রমিক দ্বন্দ্বে ইসলামী শ্রমনীতিই সমাধান: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

মালিক-শ্রমিক দ্বন্দ্ব নিরসনে ইসলামী শ্রমনীতিকে একমাত্র কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি চালু করা প্রয়োজন। এতে শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি মালিকদের স্বার্থও সংরক্ষিত থাকবে।

তিনি বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই সংগ্রাম এখনো পুরোপুরি সফল হয়নি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শ্রমিকরা প্রায়ই বেতন-ভাতা ও ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে তাদের দাবি উপেক্ষিত হয়, এমনকি আন্দোলনের কারণে ছাঁটাই, হয়রানি বা সহিংসতার শিকারও হতে হয়। অন্যদিকে, কিছু ক্ষেত্রে শ্রমিকদের আন্দোলন প্রতিষ্ঠানগুলোর ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, মানবরচিত বিভিন্ন মতবাদ শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে। ইসলামের নির্দেশনা অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে—এই নীতিই মালিক-শ্রমিক উভয়ের জন্য ন্যায্যতা নিশ্চিত করতে পারে।

দেশের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি সর্বস্তরের শ্রমজীবী মানুষকে মে দিবস পালনের আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত