বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ব্যবস্থা প্রক্রিয়াধীন

মাধবপুরে হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১০

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাজমহল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, উপজেলা সদরের জনৈক আল আমিনের মালিকানাধীন ভবনে অবস্থিত তাজমহল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে সামাজিক শান্তি নষ্ট করার খবর পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়।

এসআই প্রদীপ চন্দ্র সরকার ও মো. ওবায়দুল কবিরের নেতৃত্বে মহিলা পুলিশসহ একদল পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।

পুলিশের অভিযানে নীলফামারীর আঃ রশিদ (৩১), নাসিরনগরের মো. রুবেল (২৫), মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মো. সজিব মিয়া (২০), বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের মো. জালাল উদ্দিন (২৮), মোছা. মুন্নী আক্তার (২৩), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুমাইয়া (২০), হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) এবং মাধবপুর পৌর এলাকার কাটিয়ারার সুরঞ্জিত পাল সোহেলসহ ১০ জনকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

#মাধবপুর #পুলিশঅভিযান #হোটেলেঅভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১০

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাজমহল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, উপজেলা সদরের জনৈক আল আমিনের মালিকানাধীন ভবনে অবস্থিত তাজমহল আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে সামাজিক শান্তি নষ্ট করার খবর পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়।

এসআই প্রদীপ চন্দ্র সরকার ও মো. ওবায়দুল কবিরের নেতৃত্বে মহিলা পুলিশসহ একদল পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।

পুলিশের অভিযানে নীলফামারীর আঃ রশিদ (৩১), নাসিরনগরের মো. রুবেল (২৫), মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মো. সজিব মিয়া (২০), বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের মো. জালাল উদ্দিন (২৮), মোছা. মুন্নী আক্তার (২৩), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুমাইয়া (২০), হোটেল ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) এবং মাধবপুর পৌর এলাকার কাটিয়ারার সুরঞ্জিত পাল সোহেলসহ ১০ জনকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত