বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৫, ৪৫ দিনের কারাদণ্ড

গাঁজা-ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার, সাজা ভ্রাম্যমাণ আদালতে

ছবি: চেকপোস্ট

বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল ও শিবগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া এলাকার রানা (২০), বগুড়ার শিবগঞ্জের গড় মহাস্থান এলাকার মো. আব্দুর রাজ্জাক (৩০), মহাস্থান নামাপাড়া এলাকার মো. টিটু (৫২), আদমদীঘির কুসুম্বি (সোনারপাড়া) এলাকার সুমন (২৭) এবং শিবগঞ্জের জামুরহাট (জামতলা) এলাকার মো. মামুন (২৮)।

অভিযান চলাকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

#মাদকবিরোধীঅভিযান #ভ্রাম্যমাণআদালত #শিবগঞ্জ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গাঁজা-ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার, সাজা ভ্রাম্যমাণ আদালতে

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল ও শিবগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া এলাকার রানা (২০), বগুড়ার শিবগঞ্জের গড় মহাস্থান এলাকার মো. আব্দুর রাজ্জাক (৩০), মহাস্থান নামাপাড়া এলাকার মো. টিটু (৫২), আদমদীঘির কুসুম্বি (সোনারপাড়া) এলাকার সুমন (২৭) এবং শিবগঞ্জের জামুরহাট (জামতলা) এলাকার মো. মামুন (২৮)।

অভিযান চলাকালে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত