পাবনার বেড়ায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বেড়া মডেল থানার এসআই মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পোর্টের তিন রাস্তার মোড়ে নাইট ডিউটি ও চেকপোস্টে দায়িত্ব পালন করছিল।
এ সময় বৃশালিখা ঘাট দিক থেকে মোহনগঞ্জ বাজারের দিকে আসা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি দ্রুত পেছনে ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে।
পরে গাড়িতে থাকা তিন আরোহীকে নামিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ভারতের তৈরি ‘Laborate’ ফেন্সিডিল/কোডিন সিরাপের ১৫ বোতল উদ্ধার করা হয়। প্রত্যেকের কাছ থেকে পাঁচটি করে বোতল পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন বেড়া থানার সাহাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে মো. সাব্বির হোসেন (২৬), একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মুকুল হোসেন (৩৬) এবং সাঁথিয়া থানার উত্তরপাড়া গ্রামের লিটন প্রাংয়ের ছেলে তামিম হোসেন (২২)।
এ ঘটনায় বেড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর-০২, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, মাদক উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপারের নির্দেশে অপরাধ দমনে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। মাদকের তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হবে এবং মাদক নির্মূলে সর্বোচ্চ কঠোর অবস্থান বজায় রাখা হবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬