বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

প্রশিক্ষণ কর্মসূচি

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজের আহ্বান উপাচার্যের

ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষা (Outcome Based Education-OBE) মডেল বাস্তবায়নে Assessment Task Setting, Question Preparation and CLO Attainment বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. দুলাল চক্রবর্তী। কর্মসূচিতে সভাপতিত্ব ও রিসোর্স পারসনের দায়িত্ব পালন করেন IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

কর্মসূচিতে IQAC-এর পক্ষ থেকে জানানো হয়, OBE বাস্তবায়নের গুরুত্বপূর্ণ তিনটি উপাদান হলো Curriculum Design, Pedagogy এবং Assessment Tasks। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের OBE কারিকুলাম প্রণয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষককে মূল্যায়ন ও CLO অর্জন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলামের মূল লক্ষ্য হলো একটি কোর্স ও প্রোগ্রাম শেষ করার পর শিক্ষার্থীরা কী জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করছে তা নিশ্চিত করা। এজন্য মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে বিশ্লেষণধর্মী চিন্তা, জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি কোর্সের Course Learning Outcome (CLO) বিবেচনায় রেখে পাঠদান ও প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত শিখনফল কতটুকু অর্জন করেছে তা পরিমাপের জন্য উপযুক্ত RubricsAction Verbs ব্যবহার এবং প্রতিটি কোর্সের CLO Attainment Report প্রস্তুত করা জরুরি।

উপাচার্য বলেন, এর মাধ্যমে শিক্ষার গুণগত মান এবং শিক্ষার্থীদের অর্জন আরও কার্যকরভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক র‍্যাংকিং বৃদ্ধি ও Accreditation অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণে বিজ্ঞান ও প্রকৌশল, কলা ও মানবিক এবং আইন অনুষদের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে পাঠদানকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এর আগে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকদের নিয়েও একই বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

#কুমিল্লাবিশ্ববিদ্যালয় #শিক্ষারমানোন্নয়ন #OBE

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজের আহ্বান উপাচার্যের

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত