সাময়িক বিরতির পর নতুন পরিকল্পনা ও আয়োজনে আবারও গ্রাহকদের জন্য খাবার সরবরাহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে গোপালগঞ্জের পরিচিত প্রতিষ্ঠান ‘হোম মেইড ফুড সার্ভিস’। আগামী ৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।
ঘরোয়া স্বাদের খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার সরবরাহের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটির আলাদা পরিচিতি রয়েছে। বিভিন্ন কারণে কিছুদিন কার্যক্রম বন্ধ থাকার পর এবার নতুনভাবে গ্রাহকদের সেবায় ফিরছে প্রতিষ্ঠানটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় কার্যক্রম শুরুর পর আগের মতোই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খাবারের অর্ডার নেওয়া হবে। গ্রাহকরা Foodpanda এবং প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ফেসবুক পেজে যোগাযোগ করে পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রোঃ কামরুল নাহার মলি বলেন, সাময়িক কিছু সমস্যার কারণে সেবা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নতুনভাবে যাত্রা শুরু করা হচ্ছে। গ্রাহকদের আগের মতো ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নতুনভাবে আমরা আবারও আপনাদের মাঝে ফিরছি। আশা করছি, আগের মতোই সবাই আমাদের সঙ্গে থাকবেন। সামনে গ্রাহকদের জন্য আরও ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির ঠিকানা সিকদার মঞ্জিল, ৭৩/৩ জনতা বাইলেন, গোপালগঞ্জ সদর।
আগামী ৫ সেপ্টেম্বর পুনরায় কার্যক্রম শুরুর খবরে স্থানীয় খাদ্যপ্রেমীদের মধ্যেও প্রতিষ্ঠানটির সেবা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নতুন ব্যবস্থাপনা ও পরিবেশনায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে পারবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬