চট্টগ্রামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৩-০ গোলে চট্টগ্রাম প্রেসক্লাবকে পরাজিত করেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রাণবন্ত এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব ও নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তিনটি গোল করে জয় তুলে নেয় সিএমপি দল।
আয়োজকরা জানান, মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এ ধরনের আয়োজন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলার শুরুতে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, উপদেষ্টা ওসমান গণি মনসুর, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, খেলায় অংশ নেওয়া গণমাধ্যমকর্মী, সিএমপি ফুটবল দলের সদস্য এবং ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬