হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন-রতনপুর সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কজুড়ে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও খানাখন্দ থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক এবং রোগীবাহী যানবাহনও এই পথে চলাচল করে। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) সড়কের একটি ভাঙা অংশে একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানা গেছে। এতে কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়দের দাবি, এ ধরনের ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে, তবে সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
একজন ভুক্তভোগী বলেন, “রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। রাস্তার কারণে অনেক সময় জরুরি রোগীকেও দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। প্রতিদিনই আমরা ঝুঁকি নিয়ে চলাচল করছি।”
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে দিন দিন ঝুঁকি আরও বাড়ছে।
তারা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সালসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের মতে, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ছাতিয়াইন-রতনপুর সড়কের দ্রুত সংস্কার এখন সময়ের দাবি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬