ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলা সদর এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আকাশী-সাদা জার্সিতে সজ্জিত শত শত সমর্থকের অংশগ্রহণে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ মোটরবাইক ও মাইক্রোবাসের বিশাল বহর অংশ নেয়, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
শোডাউনে অংশগ্রহণকারীদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, লিওনেল মেসির ছবি সংবলিত প্ল্যাকার্ড এবং বাঁশির শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
ধামইরহাটের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী এই আয়োজনে অংশ নেন। তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর ক্রীড়া উন্মাদনায় পরিণত হয়।
শোডাউন শেষে সমর্থকরা বলেন, গত বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শিরোপা জিতেছে। এবারও ২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের প্রত্যাশা করছেন তারা।
স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপ ঘিরে ধামইরহাটে এমন আয়োজন ক্রীড়ামুখর পরিবেশ তৈরি করেছে এবং শান্তিপূর্ণভাবে শোডাউনটি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬