মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

মডেল নগরীর পরিকল্পনার অঙ্গীকার

কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন শফিকুল আলম মনা

ছবি : চেকপোস্ট

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

সোমবার (১৬ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, খুলনাকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে জীবনযাপন নিশ্চিত হয়। তিনি নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমুখী পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় জানান।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর হোসেন (পিএসসি), খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

Image

#খুলনা_সংবাদ #নগরউন্নয়ন #কেডিএ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কেডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন শফিকুল আলম মনা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

সোমবার (১৬ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, খুলনাকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে জীবনযাপন নিশ্চিত হয়। তিনি নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমুখী পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় জানান।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর হোসেন (পিএসসি), খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত