সিরাজগঞ্জের রায়গঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সেবাপ্রাপ্তি ও উন্নয়ন বিষয়ক উপজেলা সমন্বয় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) রায়গঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণ জনপরিষদ সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় এ সভার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায়, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইডের যৌথ অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী। তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল সেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, পানি উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ এবং ইউনিয়ন সমাজকর্মী মো. বাবুল আক্তার উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং টেকসই উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার মিয়া বলেন, তাঁর ইউনিয়নে আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা ও সেবা নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ।
সভায় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা আদিবাসী সমিতির সভাপতি শ্রী নির্মল কুমার মাহাতো এবং রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শুকেশ চন্দ্র মাহাতো বিভিন্ন সমস্যা, অধিকার ও সেবা প্রাপ্তির চ্যালেঞ্জ তুলে ধরেন।
তারা সুশাসন নিশ্চিত করে এসব সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। সভায় স্থানীয় সুশীল সমাজ, নাগরিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং আদিবাসী প্রতিনিধিরা অংশ নেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেড-এর প্রজেক্ট সমন্বয়ক মো. আশিকুর রহমান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬