মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খাদে ছিটকে পড়ে বাস

গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ৬০

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস মহাসড়কে চলার সময় জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বাস দুটিতে থাকা বহু যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় একজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #সড়ক_দুর্ঘটনা #ঢাকা_খুলনা_মহাসড়ক

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত অন্তত ৬০

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস মহাসড়কে চলার সময় জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে বাস দুটিতে থাকা বহু যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় একজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত