মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকাবাসীর প্রতিবাদ

রামগতিতে জনপ্রিয় ইউপি সদস্য মিজানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান মিজান। ছবি : চেকপোস্ট

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৮ নম্বর বড় খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার ও সমালোচনা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক মহল প্রতিবাদ জানিয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে তিনি নানা হয়রানি ও মামলার মুখোমুখি হয়েছেন। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে দাবি সমর্থকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান টানা তিনবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ নিষ্পত্তি ও গ্রাম্য আদালতে সালিশের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান দিয়ে আসছেন।

সমর্থকদের অভিযোগ, তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, তিনি সবসময় জনগণের পাশে থাকেন। গ্রাম্য বিরোধ নিষ্পত্তিতে তিনি ন্যায্য সিদ্ধান্ত দেন। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা আমরা প্রত্যাখ্যান করছি।

অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং সবসময় এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে কাজ করছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এলাকাবাসী এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

#লক্ষ্মীপুর #রামগতি #ইউপি_চেয়ারম্যান

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রামগতিতে জনপ্রিয় ইউপি সদস্য মিজানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৮ নম্বর বড় খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার ও সমালোচনা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক মহল প্রতিবাদ জানিয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে তিনি নানা হয়রানি ও মামলার মুখোমুখি হয়েছেন। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে দাবি সমর্থকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান টানা তিনবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন এবং পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ নিষ্পত্তি ও গ্রাম্য আদালতে সালিশের মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান দিয়ে আসছেন।

সমর্থকদের অভিযোগ, তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতেই একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, তিনি সবসময় জনগণের পাশে থাকেন। গ্রাম্য বিরোধ নিষ্পত্তিতে তিনি ন্যায্য সিদ্ধান্ত দেন। তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা আমরা প্রত্যাখ্যান করছি।

অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং সবসময় এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে কাজ করছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এলাকাবাসী এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত