মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এএসপির নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে

ভূরুঙ্গামারীর এএসপির নেতৃত্বে নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট জব্দ

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট জব্দ করেছে থানা পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল)-এর নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাই পথে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের সন্ধান পেয়ে তা জব্দ করা হয়।

জব্দ করা প্যান্টগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

#কুড়িগ্রাম_সংবাদ #নাগেশ্বরী #চোরাচালান_বিরোধী_অভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীর এএসপির নেতৃত্বে নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট জব্দ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট জব্দ করেছে থানা পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল)-এর নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাই পথে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের সন্ধান পেয়ে তা জব্দ করা হয়।

জব্দ করা প্যান্টগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুল্ক ফাঁকি ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত