মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা

ধামইরহাটে বাল্যবিবাহ-শিশুশ্রম বন্ধে সাংবাদিকদের অঙ্গীকার

ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাবলু খান।

‘আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রেজুয়ান আলমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি নুর সাইদ ইসলাম, সোনার বাংলা প্রেস ক্লাবের সভাপতি জিহান বাবু, সাংবাদিক বদিউজ্জামান রেজা, হাবিবুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা।

আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ, শিশু সুরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তা সারামিতা হালদার, এলভিনা হাসদা ও লিউনিডাস বৈদ্য উপস্থিত ছিলেন।

সভা শেষে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে সাংবাদিকরা সম্মিলিতভাবে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

#ধামইরহাট #বাল্যবিবাহ_রোধ #শিশু_সুরক্ষা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ধামইরহাটে বাল্যবিবাহ-শিশুশ্রম বন্ধে সাংবাদিকদের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাবলু খান।

‘আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রেজুয়ান আলমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি নুর সাইদ ইসলাম, সোনার বাংলা প্রেস ক্লাবের সভাপতি জিহান বাবু, সাংবাদিক বদিউজ্জামান রেজা, হাবিবুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা।

আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমা, প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ, শিশু সুরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তা সারামিতা হালদার, এলভিনা হাসদা ও লিউনিডাস বৈদ্য উপস্থিত ছিলেন।

সভা শেষে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে সাংবাদিকরা সম্মিলিতভাবে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত