প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
ভূরুঙ্গামারীর এএসপির নেতৃত্বে নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই প্যান্ট জব্দ
মাহাবুর রহমান,, ভূরুঙ্গামারী প্রতিনিধি:: ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট জব্দ করেছে থানা পুলিশ।ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল)-এর নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাই পথে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের সন্ধান পেয়ে তা জব্দ করা হয়।জব্দ করা প্যান্টগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুল্ক ফাঁকি ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত