বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক রংপুরে

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছা. রাশেদা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা খাতুন উপজেলার শালমারা ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মো. রুস্তম আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদা খাতুন সড়কের পাশে কাজ করার সময় ধামেরহাট দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (২০) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে দ্রুতগতির মোটরসাইকেল চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#সড়কদুর্ঘটনা #ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম_সংবাদ

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, চালক রংপুরে

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই স্কুলের পশ্চিম পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছা. রাশেদা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা খাতুন উপজেলার শালমারা ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা এবং মো. রুস্তম আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদা খাতুন সড়কের পাশে কাজ করার সময় ধামেরহাট দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (২০) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে দ্রুতগতির মোটরসাইকেল চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত