জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এবং দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিরাইয়ের আয়োজনে বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার। পরে ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দু রাজ্জাক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকিন, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, এসআই সোহেল আহমেদ, দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দু রাজ্জাক বলেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা এবং বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তোলা।
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানবজীবনের অস্তিত্বের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে উঠলে তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬