বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফ্রিজে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ

মানিকগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান রাজ হোটেলকে জরিমানা

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ঐতিহ্যবাহী রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল-এর নেতৃত্বে ভেজালবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হোটেলটির ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর একই ধরনের অপরাধে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও অনিয়মের পুনরাবৃত্তি হওয়ায় এবার অধিক অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

#মানিকগঞ্জসংবাদ #ভোক্তাঅধিকার #ভেজালবিরোধীঅভিযান

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

মানিকগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান রাজ হোটেলকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ঐতিহ্যবাহী রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল-এর নেতৃত্বে ভেজালবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হোটেলটির ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর একই ধরনের অপরাধে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও অনিয়মের পুনরাবৃত্তি হওয়ায় এবার অধিক অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত