গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক লেনদেনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শেখ তুহিনের সম্পদের উৎস ও আর্থিক কার্যক্রম নিয়ে দুদকের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শের আলী।
এ সময় বক্তব্য দেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল, সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের মোস্তফা জামান, মাই টিভির আরিফুল ইসলাম, দৈনিক প্রিয় দেশ প্রতিদিন-এর গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
বক্তারা বলেন, ভয়ভীতি, হয়রানি কিংবা মিথ্যা মামলার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। তারা গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
কর্মসূচির শেষদিকে সাংবাদিক নেতারা জানান, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে সাংবাদিক সমাজ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬