শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জোরালো সামাজিক অভিযান

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, দেওয়ানের খামারে ঐক্যবদ্ধ এলাকাবাসী

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার ৫ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

মানববন্ধন শেষে এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে আরও জোরালো সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

বক্তারা মাদকের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানান। তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করা সম্ভব।

#মাদকবিরোধীঅভিযান #মাদকমুক্তসমাজ #ভূরুঙ্গামারীর_খবর

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, দেওয়ানের খামারে ঐক্যবদ্ধ এলাকাবাসী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার ৫ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

মানববন্ধন শেষে এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে আরও জোরালো সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

বক্তারা মাদকের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানান। তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করা সম্ভব।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত