নরসিংদীর শিবপুরে ৩নং পুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আলতাফ হোসেনের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়দের দাবি, আলতাফ হোসেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে নরসিংদী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি পুটিয়া ইউনিয়ন পরিষদের পাশাপাশি দুলালপুর ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।
সচেতন মহলের ভাষ্য, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি আন্তরিক ভূমিকা রেখে আসছেন। তার দায়িত্বশীলতা, জনবান্ধব আচরণ ও কর্মদক্ষতার কারণে স্থানীয় পর্যায়ে তিনি সুনাম অর্জন করেছেন।
তারা আরও জানান, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, আলতাফ হোসেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের মতে, জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
সচেতন মহল বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে একজন দায়িত্বশীল কর্মকর্তার সম্মান ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়।
তারা আরও বলেন, অপপ্রচার সমাজে বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টি করে। তাই প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, সঠিক তদন্ত ও প্রকৃত তথ্যের ভিত্তিতে সত্য প্রতিষ্ঠিত হবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬