শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার

ভূরুঙ্গামারীতে জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল, প্রধান অতিথি এমপি আনোয়ারুল ইসলাম

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ ফাইনাল ম্যাচ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি খেলোয়াড় ও আয়োজকদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপায়।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপশাখার দায়িত্বশীল, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণদের মাঝে ক্রীড়া চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Image

#ভূরুঙ্গামারীর_খবর #জুলাইস্মৃতিফুটবলটুর্নামেন্ট #এমপিআনোয়ারুলইসলাম

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীতে জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল, প্রধান অতিথি এমপি আনোয়ারুল ইসলাম

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ ফাইনাল ম্যাচ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি খেলোয়াড় ও আয়োজকদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপায়।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপশাখার দায়িত্বশীল, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণদের মাঝে ক্রীড়া চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত