শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর মধুমতি নদী থেকে গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে এবং ঢাকার গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নাফিস কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তার মোবাইল ফোনটি বাড়িতেই ছিল। এরপর থেকে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাননি।

পরে শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহটি নাফিস আশরাফের বলে শনাক্ত করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তরুণ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা যাচ্ছে না।

#গোপালগঞ্জ_সংবাদ #নাফিসআশরাফ #মধুমতিনদী

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জে নিখোঁজের একদিন পর মধুমতি নদী থেকে গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে এবং ঢাকার গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে নাফিস কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় তার মোবাইল ফোনটি বাড়িতেই ছিল। এরপর থেকে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাননি।

পরে শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহটি নাফিস আশরাফের বলে শনাক্ত করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তরুণ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা যাচ্ছে না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত