ভূরুঙ্গামারীতে জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল, প্রধান অতিথি এমপি আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ ফাইনাল ম্যাচ শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তিনি খেলোয়াড় ও আয়োজকদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপায়।তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপশাখার দায়িত্বশীল, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণদের মাঝে ক্রীড়া চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।