বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফসলের ক্ষতির শঙ্কা কমেছে

ভুরুঙ্গামারীতে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপদাহের তীব্রতা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টানা ১০ থেকে ১২ দিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

গত কয়েকদিন ধরে ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছিল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ, অটোরিকশা চালক, ভ্যানচালক, কৃষক ও শ্রমজীবীরা। প্রচণ্ড গরমের কারণে দিনের বেলায় রাস্তাঘাটও ছিল অনেকটাই ফাঁকা।

বুধবার দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। বিকেলের দিকে বৃষ্টি নামলে তাপমাত্রা কমে আসে এবং গরমের তীব্রতা অনেকটাই হ্রাস পায়। বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাস জনমনে স্বস্তি এনে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অনেকেই বৃষ্টিকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে কৃষকরাও বৃষ্টিতে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, টানা গরমে জমির আর্দ্রতা কমে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল। এই বৃষ্টির ফলে জমিতে আর্দ্রতা ফিরবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় সচেতন মহলের আশা, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাপপ্রবাহের প্রভাব আরও কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও হ্রাস পাবে।

#কুড়িগ্রাম #ভুরুঙ্গামারী #স্বস্তির_বৃষ্টি

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

ভুরুঙ্গামারীতে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপদাহের তীব্রতা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টানা ১০ থেকে ১২ দিনের তীব্র গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

গত কয়েকদিন ধরে ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছিল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ, অটোরিকশা চালক, ভ্যানচালক, কৃষক ও শ্রমজীবীরা। প্রচণ্ড গরমের কারণে দিনের বেলায় রাস্তাঘাটও ছিল অনেকটাই ফাঁকা।

বুধবার দুপুরের পর আকাশে কালো মেঘ জমতে শুরু করে। বিকেলের দিকে বৃষ্টি নামলে তাপমাত্রা কমে আসে এবং গরমের তীব্রতা অনেকটাই হ্রাস পায়। বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাস জনমনে স্বস্তি এনে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অনেকেই বৃষ্টিকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে কৃষকরাও বৃষ্টিতে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, টানা গরমে জমির আর্দ্রতা কমে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল। এই বৃষ্টির ফলে জমিতে আর্দ্রতা ফিরবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় সচেতন মহলের আশা, আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাপপ্রবাহের প্রভাব আরও কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও হ্রাস পাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত