পাবনার বেড়া উপজেলার যমুনা নদীতে নৌভ্রমণের নামে উচ্চ শব্দে গান বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে মাঝিসহ তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না এই মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন নৌকার মাঝি চয়ন, সাগরেদ মনিরুল এবং সাউন্ড বক্সের মালিক অঞ্জু। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল যুবক বেড়া উপজেলার যমুনা নদীতে নৌকায় উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজিয়ে ভ্রমণ করছিলেন। এ সময় তারা ১০-১২ বছর বয়সী কয়েকজন কিশোরকে নিয়ে শরীরে রং মাখিয়ে নাচানাচি ও বিশৃঙ্খল আচরণ করছিলেন।
খবর পেয়ে বেড়া উপজেলার নগরবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে সাউন্ড বক্সসহ নৌকাটি আটক করে। পরে তাদের বেড়া পোর্টে নিয়ে আসা হয়।
এরপর বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে জনউপদ্রব ও উশৃঙ্খলতার অভিযোগ প্রমাণিত হওয়ায় চয়ন, মনিরুল ও অঞ্জুকে অর্থদণ্ড দেওয়া হয়।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে নৌভ্রমণের নামে শব্দদূষণ, অশালীনতা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চলবে।
এদিকে বেড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজিয়ে জনসাধারণের পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ পাওয়া গেলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬