শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বেড়ায় শতাধিক মানুষের সেবা

বেড়ায় দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও জেনারেল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় অসহায় ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও জেনারেল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া সাড়াশিয়া বনিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ডা. মীর মো. শফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সাল থেকে ডা. মীর মো. শফিকুল ইসলাম এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও জেনারেল মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

উদ্যোগের বিষয়ে ডা. মীর মো. শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

#স্বাস্থ্যসেবা #বেড়া #ফ্রিমেডিকেলক্যাম্প

চেকপোস্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও জেনারেল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার বেড়ায় অসহায় ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও জেনারেল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া সাড়াশিয়া বনিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ডা. মীর মো. শফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সাল থেকে ডা. মীর মো. শফিকুল ইসলাম এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবার দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও জেনারেল মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

উদ্যোগের বিষয়ে ডা. মীর মো. শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত