শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

জাবিতে ‘বৈষম্যমূলক আচরণ

বক্তব্যের সুযোগ না পেয়ে অনুষ্ঠান বয়কট ছাত্রশিবিরের

প্রশাসনের অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন জাবি শিবির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে বয়কট করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের সূচি অনুযায়ী শুরুতে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন জাকসুর ভিপি।

তবে ছাত্রশিবিরের কোনো নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় অনুষ্ঠানে উপস্থিত শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ছাত্রশিবিরের জাবি শাখার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, প্রশাসনের অনুষ্ঠানে সব ছাত্র সংগঠনের প্রতি সমতাভিত্তিক আচরণ করা উচিত ছিল।

তার অভিযোগ, ছাত্রদলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও অন্য ছাত্র সংগঠনগুলোকে একই সুযোগ দেওয়া হয়নি। এটিকে বৈষম্যমূলক আচরণ উল্লেখ করে এর প্রতিবাদে অনুষ্ঠান বয়কটের কথা জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় প্রশাসনের দলীয়করণের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন।

এশিয়া পোস্টকে তিনি বলেন, যাকে বক্তব্য দেওয়ার জন্য তালিকা করতে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি ঠিকভাবে তালিকা করতে পারেননি। এমনকি অনুষ্ঠানের উপস্থাপক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেননি বলে জানান উপাচার্য।

ফলে বক্তব্যের সুযোগ না পাওয়া নিয়ে ছাত্রশিবিরের অভিযোগের পাশাপাশি অনুষ্ঠানের বক্তব্যের তালিকা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

#ছাত্রশিবির #ক্যাম্পাসরাজনীতি #জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়

চেকপোস্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বক্তব্যের সুযোগ না পেয়ে অনুষ্ঠান বয়কট ছাত্রশিবিরের

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে বয়কট করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের সূচি অনুযায়ী শুরুতে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন জাকসুর ভিপি।

তবে ছাত্রশিবিরের কোনো নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় অনুষ্ঠানে উপস্থিত শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ছাত্রশিবিরের জাবি শাখার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, প্রশাসনের অনুষ্ঠানে সব ছাত্র সংগঠনের প্রতি সমতাভিত্তিক আচরণ করা উচিত ছিল।

তার অভিযোগ, ছাত্রদলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও অন্য ছাত্র সংগঠনগুলোকে একই সুযোগ দেওয়া হয়নি। এটিকে বৈষম্যমূলক আচরণ উল্লেখ করে এর প্রতিবাদে অনুষ্ঠান বয়কটের কথা জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় প্রশাসনের দলীয়করণের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন।

এশিয়া পোস্টকে তিনি বলেন, যাকে বক্তব্য দেওয়ার জন্য তালিকা করতে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি ঠিকভাবে তালিকা করতে পারেননি। এমনকি অনুষ্ঠানের উপস্থাপক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেননি বলে জানান উপাচার্য।

ফলে বক্তব্যের সুযোগ না পাওয়া নিয়ে ছাত্রশিবিরের অভিযোগের পাশাপাশি অনুষ্ঠানের বক্তব্যের তালিকা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত