শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

১৯ সেপ্টেম্বরের মধ্যে

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, আসছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’

সাগরে তৈরি ঘূর্ণাবর্ত। ছবি: উইকিপিডিয়া

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তিশালী হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘অর্ণব’ নামটি দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তটি আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে সোমবার (১৯-২১ সেপ্টেম্বর) পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃষ্টির সম্ভাবনায় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।

#ঘূর্ণিঝড়অর্ণব #আন্দামানসাগর #বঙ্গোপসাগর

চেকপোস্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, আসছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তিশালী হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘অর্ণব’ নামটি দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তটি আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে সোমবার (১৯-২১ সেপ্টেম্বর) পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃষ্টির সম্ভাবনায় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত