বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী সামিন ইয়াসার সভাপতি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি সামিন ইয়াসার বলেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষ বা ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং চিন্তার বিকাশ ও যুক্তিনির্ভর সমাজ গঠনের মাধ্যমেই শিক্ষার প্রকৃত সার্থকতা প্রকাশ পায়।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণাধর্মী মেধা ও সৃজনশীলতাকে দেশ গঠনের কাজে যুক্ত করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য। তরুণ লেখক ও চিন্তকদের নিয়ে মুক্তচিন্তা, যুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আজম বলেন, কলম সামাজিক পরিবর্তন ও সত্য প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ ও ইতিবাচক লেখালেখির গুরুত্ব আরও বেড়েছে।
তিনি আরও বলেন, সম্ভাবনাময় তরুণ লেখকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা, তাদের চিন্তাভাবনাকে সংগঠিত করা এবং লেখনীর মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরাই হবে সংগঠনের মূল উদ্দেশ্য।
নতুন নেতৃত্ব একটি সুশৃঙ্খল, গতিশীল ও সৃজনশীল সংগঠন গড়ে তুলতে কাজ করার পাশাপাশি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬