শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ছবিতে পেল বিশ্ব স্বীকৃতি

আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ

শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ (বাঁয়ে) এবং তার পুরস্কৃত ‘ফ্লোটিং সারভাইভাল’ ছবিটি (ডানে)। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডেকাগন গ্যালারি আয়োজিত ‘ওভারকামিং হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৪’ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় তার ছবি ‘ফ্লোটিং সারভাইভাল’ দ্বিতীয় স্থান অর্জন করে।

চলচ্চিত্র ও গণমাধ্যম (ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) বিভাগের এই শিক্ষার্থী পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫০ মার্কিন ডলার। পাশাপাশি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতেও স্থান পেয়েছে তার ছবিটি।

ঢাকার সদরঘাটে ধারণ করা শ্রাবণের ছবিতে উঠে এসেছে মাঝিদের জীবনসংগ্রামের বাস্তব চিত্র। সারাদিন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করা অনেক মাঝি কাজ শেষে বাড়ি ফিরতে না পেরে জীবিকার মাধ্যম নৌকাতেই রাত কাটান। কর্মস্থল ও আশ্রয়ের এমন বাস্তবতাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

প্রতিযোগিতার মূল বিষয় ছিল প্রতিকূলতা ও সংকট মোকাবিলা করে মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করে একমাত্র বাংলাদেশি হিসেবে এ স্বীকৃতি অর্জন করেন শ্রাবণ।

এ প্রতিযোগিতায় ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, জার্মানি, ব্রাজিল ও ভারতের আলোকচিত্রীরা অংশ নেন।

নিজের অনুভূতি জানিয়ে ইশতিয়াক আহমেদ শ্রাবণ বলেন, আন্তর্জাতিক এ অর্জন তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। মানুষের গল্প ছবির মাধ্যমে তুলে ধরাই তার মূল লক্ষ্য।

ইশতিয়াক আহমেদ শ্রাবণ ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি ‘ফটোট্যুর বাংলা ডটকম’ পরিচালনা করছেন। এর আগে তার তোলা ছবি আন্তর্জাতিক পর্যায়ে আটটি পুরস্কার অর্জন করেছে।

#আন্তর্জাতিক_ফটোগ্রাফি #নজরুল_বিশ্ববিদ্যালয় #বাংলাদেশের_গর্ব

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় নজরুল বিশ্ববিদ্যালয়ের শ্রাবণ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডেকাগন গ্যালারি আয়োজিত ‘ওভারকামিং হোয়াট রিমেইনস স্ট্যান্ডিং ২০২৪’ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় তার ছবি ‘ফ্লোটিং সারভাইভাল’ দ্বিতীয় স্থান অর্জন করে।

চলচ্চিত্র ও গণমাধ্যম (ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) বিভাগের এই শিক্ষার্থী পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫০ মার্কিন ডলার। পাশাপাশি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতেও স্থান পেয়েছে তার ছবিটি।

ঢাকার সদরঘাটে ধারণ করা শ্রাবণের ছবিতে উঠে এসেছে মাঝিদের জীবনসংগ্রামের বাস্তব চিত্র। সারাদিন নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করা অনেক মাঝি কাজ শেষে বাড়ি ফিরতে না পেরে জীবিকার মাধ্যম নৌকাতেই রাত কাটান। কর্মস্থল ও আশ্রয়ের এমন বাস্তবতাই ছবির মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

প্রতিযোগিতার মূল বিষয় ছিল প্রতিকূলতা ও সংকট মোকাবিলা করে মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করে একমাত্র বাংলাদেশি হিসেবে এ স্বীকৃতি অর্জন করেন শ্রাবণ।

এ প্রতিযোগিতায় ইরান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, জার্মানি, ব্রাজিল ও ভারতের আলোকচিত্রীরা অংশ নেন।

নিজের অনুভূতি জানিয়ে ইশতিয়াক আহমেদ শ্রাবণ বলেন, আন্তর্জাতিক এ অর্জন তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। মানুষের গল্প ছবির মাধ্যমে তুলে ধরাই তার মূল লক্ষ্য।

ইশতিয়াক আহমেদ শ্রাবণ ফ্রিল্যান্স ফটোজার্নালিস্ট ও ডকুমেন্টারি ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি ‘ফটোট্যুর বাংলা ডটকম’ পরিচালনা করছেন। এর আগে তার তোলা ছবি আন্তর্জাতিক পর্যায়ে আটটি পুরস্কার অর্জন করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত