রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

বিচার চায় সংগঠন

ঢাকা কলেজে ছাত্রশক্তির সংগঠকের ওপর হামলার অভিযোগ, ছাত্রদল ঘিরে বিতর্ক

জাতীয় ছাত্রশক্তি ও ঢাকা কলেজ ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজ শাখার সংগঠক সামছুল আরেফিন রিফাতের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে হল দখলের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (২৩ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য রিফাত হোসেন, ওহীদ ফরাজী ও ছাত্রদল কর্মী তামিম হোসেনের নেতৃত্বে সামছুল আরেফিন রিফাতের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাকে প্রকাশ্যে স্ট্যাম্প দিয়ে মারধর করেছে বলেও দাবি করা হয়।

জাতীয় ছাত্রশক্তি জানায়, গত কয়েক মাসে হল দখলকে কেন্দ্র করে ঢাকা কলেজে তাদের নেতাকর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর আগে এক শিক্ষার্থীকে রড দিয়ে মারধরের অভিযোগও করা হয়েছিল।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, শিক্ষাঙ্গণে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থান একটি গণতান্ত্রিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। কোনো সংগঠনই ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের নামে শিক্ষার্থীদের ওপর সহিংসতা বা অগণতান্ত্রিক আচরণ করতে পারে না।

জাতীয় ছাত্রশক্তি আরও জানায়, হামলা, দখলদারিত্ব ও সন্ত্রাসের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

#ছাত্রদল #ঢাকাকলেজ #ছাত্রশক্তি

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ঢাকা কলেজে ছাত্রশক্তির সংগঠকের ওপর হামলার অভিযোগ, ছাত্রদল ঘিরে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজ শাখার সংগঠক সামছুল আরেফিন রিফাতের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে হল দখলের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (২৩ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য রিফাত হোসেন, ওহীদ ফরাজী ও ছাত্রদল কর্মী তামিম হোসেনের নেতৃত্বে সামছুল আরেফিন রিফাতের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাকে প্রকাশ্যে স্ট্যাম্প দিয়ে মারধর করেছে বলেও দাবি করা হয়।

জাতীয় ছাত্রশক্তি জানায়, গত কয়েক মাসে হল দখলকে কেন্দ্র করে ঢাকা কলেজে তাদের নেতাকর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর আগে এক শিক্ষার্থীকে রড দিয়ে মারধরের অভিযোগও করা হয়েছিল।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, শিক্ষাঙ্গণে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থান একটি গণতান্ত্রিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। কোনো সংগঠনই ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের নামে শিক্ষার্থীদের ওপর সহিংসতা বা অগণতান্ত্রিক আচরণ করতে পারে না।

জাতীয় ছাত্রশক্তি আরও জানায়, হামলা, দখলদারিত্ব ও সন্ত্রাসের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যাবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত