সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ

ছবি : চেকপোস্ট

আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার সংবেদনশীল গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সংবেদনশীল গণমাধ্যম সংলাপ ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সংলাপ।

সোমবার (২৪ আগস্ট) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন, জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেসক্লাব যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মো. ওমর ফারুক।

সংলাপটি পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অধ্যয়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মনিরা শারমিন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার বলেন, “গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর উপস্থাপনে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, “বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এ ধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা পর্যালোচনা ও আরও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে।”

সমাপনী বক্তব্যে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, “জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ মোকাবিলায় এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা, বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হবে।”

তিনি আরও বলেন, সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন সাংবাদিকতা চর্চায় বাস্তব পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করেন।

পিআইবির অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শারমিন বলেন, “জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল সাংবাদিকতারই অংশ। সংবাদ উৎস নির্বাচন, ভাষা ব্যবহার, ছবি ও মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি ক্ষেত্রেই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ।”

সংলাপে প্রায় ৫০ জন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের ‘সংবেদনশীলতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত চার বছর মেয়াদি একটি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো পেশাজীবীদের জেন্ডার সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. হুসাইন সাকির, মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীম ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রুপা।

#খুলনা_সংবাদ #জেন্ডারসংবেদনশীলসাংবাদিকতা #দায়িত্বশীলগণমাধ্যম

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত