দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা যশের নতুন সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই প্রচারণা অনুষ্ঠানে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হায়দরাবাদে সিনেমার প্রচারণায় গিয়ে দর্শকের ভিড়ে পড়ে আহত হয়েছেন দুই শিক্ষার্থী।
গত ২২ আগস্ট অনুষ্ঠিত প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। সেই ভিড়ের মধ্যেই ঘটে দুর্ঘটনা। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে বক্তব্য দেওয়ার সময় দর্শকদের ভালোভাবে দেখার সুযোগ করে দিতে একটি খুঁটির ওপর উঠে দাঁড়ান যশ। কিছুক্ষণ পর ওই খুঁটি ভারসাম্য হারিয়ে ভিড়ের মধ্যে থাকা দুই তরুণের ওপর পড়ে যায়।
এতে আহত হন দুই শিক্ষার্থী। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
প্রচারণা অনুষ্ঠানে যশের সঙ্গে উপস্থিত ছিলেন কিয়ারা আদভানি, হুমা কুরেশী ও রুক্মিণী বসন্তসহ সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা।
এদিকে, অনুষ্ঠানে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে এখন পর্যন্ত যশ বা সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬