রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

২৩ সেপ্টেম্বর শুরু ক্লাস

একাদশ শ্রেণির ভর্তি এগিয়ে, একবারই মিলবে আবেদন সুযোগ

কলেজ চত্বরে ছাত্রদের খুনসুটি। ছবি : সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম এগিয়ে আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির অনলাইন আবেদন শুরু হবে এবং আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী সংশোধিত ভর্তি সূচি তৈরি করে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্ত ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু এবং ১২ নভেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাবে সম্মতি দেয়নি। ফলে এবার দ্রুত একাদশ শ্রেণির একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

থাকছে না ভর্তি পরীক্ষা, ফলের ভিত্তিতে মনোনয়ন

এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।

শিক্ষার্থীদের কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থায় আবেদন করতে হবে। ফলাফল, কলেজ পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনা করে ভর্তির জন্য শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

বদলাচ্ছে আবেদন পদ্ধতি

গত বছরগুলোর মতো এবার আর একাধিক ধাপে আবেদন করার সুযোগ থাকবে না। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা একবারই আবেদন করতে পারবে

নতুন নিয়ম অনুযায়ী, আগের মতো মাইগ্রেশনের সুযোগও থাকছে না। তবে এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হলে কিংবা কোনো শিক্ষার্থী কলেজ না পেলে বা নিশ্চয়ন সম্পন্ন না করলে আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে।

সেপ্টেম্বরে শুরু ক্লাস, ডিসিপ্লিন ফেরানোর উদ্যোগ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

পুনর্নিরীক্ষণের পর যারা নতুন করে আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদের ক্লাস শুরু হবে ১ অক্টোবরের মধ্যে

এবারও বিপুল আসন খালি থাকার সম্ভাবনা

দেশের কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। তবে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে অংশ নেওয়া ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন

ফলে মোট আসনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় অনেক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। তবে নামী ও ভালো মানের কলেজগুলোতে সীমিত আসনের কারণে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে প্রতিযোগিতা থাকতে পারে।

#একাদশশ্রেণিভর্তি #কলেজভর্তি২০২৬ #শিক্ষাবোর্ডনিয়ম

চেকপোস্ট

রোববার, ২৩ আগস্ট ২০২৬

একাদশ শ্রেণির ভর্তি এগিয়ে, একবারই মিলবে আবেদন সুযোগ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত